রিকশা থেকে প্রাডো: জুলাই চেতনা বিক্রির অভিযোগ এমপির
রিকশা থেকে প্রাডো: জুলাই চেতনা বিক্রির অভিযোগ

সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না।

জুলাই চেতনা বিক্রির অভিযোগ

আক্তারুজ্জামান বলেন, আমরা জুলাইযুদ্ধ করেছি, আমি নিজেও করেছি। আমাদের এখানে যারা আছেন, অনেকেই জুলাইযুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি। জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের প্রতি একটি অনুরোধ জানাবো।

ব্যক্তিগত পরিবর্তনের প্রশ্ন

তিনি আরও বলেন, অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন, আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব। আমি যে গাড়িতে চড়তাম, সেই গাড়িটির নির্বাচনের সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখন সেই গাড়িতেই চড়ি। যারা এই জুলাই চেতনা বিক্রি করেন, আমি অনুরোধ করব—ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন—ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, একটু লাইভ করলেই জাতি দেখতো ওনাদের কী এখন, আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কীরকম হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেটে স্বাস্থ্য ও বিনিয়োগের প্রাধান্য

বাজেট প্রসঙ্গে আক্তারুজ্জামান বলেন, এই বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, চিকিৎসা—আপনি দেখবেন সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সিঙ্গাপুর, কানাডা নই; আমরা এই দেশটিকে সিঙ্গাপুর, কানাডা বানাতে চাই। এই বাজেটে বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, দেশি-বিদেশি বিনিয়োগকে। কর ছাড়ের সুযোগ নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেতৃত্ব ও স্বাধীনতার প্রসঙ্গ

তিনি বলেন, সঠিক নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব একমাত্র তারেক রহমান। মুক্তিযুদ্ধের পর আমরা যেরকম মুক্তিযুদ্ধ ধারণ করি, আমরা জুলাইও ধারণ করি। মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন, এই দেশটির অর্থনীতির মুক্তির জন্য তিনি দেশপ্রেম, সততা ও আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না, আমরা স্বাধীনতাকে অন্তরে ধারণ করি, জুলাইকেও অন্তরে ধারণ করি।