সংসদে জুয়া প্রতিরোধ বিল উত্থাপন, অনলাইন জুয়ায় ৫ বছর কারাদণ্ড
সংসদে জুয়া প্রতিরোধ বিল, অনলাইন জুয়ায় ৫ বছর কারাদণ্ড

জুয়া প্রতিরোধ বিল উত্থাপন

জাতীয় সংসদে 'জুয়া প্রতিরোধ' বিল উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। ১৮৬৭ সালের পুরনো আইন রহিত করে এই নতুন বিল আনা হয়েছে। বিলে ২৪ ধরনের জুয়া সংজ্ঞায়িত করে ১৪ ধরনের সাজার বিধান রাখা হয়েছে।

সাজার বিধান

প্রত্যক্ষ জুয়ায় ২ বছর কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানা, অনলাইন জুয়ায় ৫ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমানা এবং অনলাইন বেটিং ও ম্যাচ ফিক্সিংয়ে ৭ বছর কারাদণ্ড বা ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ