বাংলাদেশ-ভারত বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে সিইপিএ চুক্তির উদ্যোগ
জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশ–ভারত বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে সরকার কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) শুরুর উদ্যোগ নিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে ১১,৩৮৮.৩৩ মিলিয়ন ডলার আমদানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ১,৭৬৪.২৩ মিলিয়ন ডলার।
আমদানি নির্ভরতা হ্রাসে নতুন নীতি
আমদানি নির্ভরতা হ্রাস ও দেশীয় শিল্পের বিকাশে নতুন আমদানি নীতি আসছে বলে মন্ত্রী জানান। এখন পর্যন্ত ভুটান ও জাপানের সঙ্গে শুধু বাংলাদেশের বাণিজ্যচুক্তি আছে বলেও তিনি উল্লেখ করেন।


