সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি ওয়ারেছ
সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. আব্দুল ওয়ারেছ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি এ বক্তব্য রাখেন।

শ্রদ্ধা জানানো নেতারা

আব্দুল ওয়ারেছ বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’ তিনি আরও শ্রদ্ধা জানান আবদুল হামিদ খান ভাসানীকে, যিনি ১৯৭০ সালের নির্বাচন বয়কট করে ‘ব্যালট বক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তান স্বাধীন করো’ ঘোষণা দিয়েছিলেন। এছাড়া মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, ‘আরও শ্রদ্ধা জানাচ্ছি এ দেশের মাটিতে ইসলামি রাষ্ট্র ও কোরআন-সুন্নাহ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথম শহীদ আবদুল মালেককে।’ পাশাপাশি জামায়াতের প্রয়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও কামরুজ্জামানকে স্মরণ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গণভোট ও সংবিধান প্রসঙ্গ

বিএনপির সমালোচনা করে আব্দুল ওয়ারেছ বলেন, ‘বিএনপি গণভোটকে অপমান ও বিশ্বাসঘাতকতা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের নানান ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সংবিধানে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম রয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখনো কেন তা সংবিধানে লিপিবদ্ধ করা হলো না?’ তিনি বিষয়টি সংবিধানে দ্রুত যুক্ত করার দাবি জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাত্র রাজনীতি প্রসঙ্গ

পানি সম্পদ মন্ত্রী ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ছাত্র রাজনীতি নিয়ে সংসদে আলোচনার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের যে ছাত্ররাজনীতি চলছে, তা নিয়ে সংসদে গভীর আলোচনা তুলে ধরতে পারি। কারণ, এখনো যে ছাত্ররাজনীতিটা গত দুই-তিনদিন যাবত লক্ষ্য করছি, এ প্রজন্ম তা পছন্দ করে না। কারণ, ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি, অস্ত্র, রামদা, হকিস্টিক নিয়ে... পাঁচ আগস্টের পর সেই ছাত্ররাজনীতি থাকবে, ছাত্ররাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনা হয়েছে, সেইভাবে ছাত্ররাজনীতি নিয়েও সংসদে আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে।’