রাঙ্গুনিয়ায় কিশোরীকে জঙ্গলে নিয়ে গণধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোরী গণধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে (১৫) নির্জন জঙ্গলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি মো. বাদশা মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা দায়ের

শনিবার (৩০ মে) ভিকটিমের বাবা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন—কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ধলিয়া মুসলিমপাড়ার মো. ছাবেরের ছেলে মো. সাইফুল (২৭) এবং রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের জয়নগর মুকতুল্লা টিলার মো. জালালের ছেলে মো. মাহাবুব ওরফে মালু (৩০)।

গ্রেফতার বাদশা মিয়ার পরিচয়

গ্রেফতার বাদশা মিয়া পদুয়া ইউনিয়নের জয়নগর মাতব্বর টিলার বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

মামলার বিবরণে জানা গেছে, ভিকটিম কিশোরীর বাবা পেশায় একজন কৃষক। গত ২৪ মে সকালে তাদের তিনটি ছাগল স্থানীয় নুরুল কবির হুজুরের বাড়ির সামনের মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে আসা হয়। প্রতিদিনের মতো ছাগলগুলো বাড়ি না ফেরায় বিকাল ৫টার দিকে ভিকটিম সেগুলো খুঁজতে বের হয়।

অভিযোগে বলা হয়, ওই কিশোরীকে একা পেয়ে বাদশা মিয়া হঠাৎ তার মুখ চেপে ধরে পাশের নির্জন জঙ্গলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে অপর দুই আসামি সাইফুল ও মাহাবুবকে ঘটনাস্থলে ডেকে আনে। সন্ধ্যার দিকে আসামিরা পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।

পুলিশের বক্তব্য

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের বাবার লিখিত এজাহার মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ