গজারিয়ায় তীব্র যানজট, শ্রমিকদের অবরোধে ভোগান্তি
গজারিয়ায় যানজট, শ্রমিক অবরোধে দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (২৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়কের উভয়মুখী সড়কে জামালদী মেঘনা সেতু এলাকা থেকে প্রায় আট কিলোমিটারজুড়ে এই যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের অবরোধের প্রভাব

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপুরদী এলাকায় চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এই অবরোধের প্রভাব পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশেও। সোনারগাঁওয়ের যানজট গজারিয়ার ভবেরচর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ায় যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন।

ভোগান্তির শিকার যাত্রী ও চালক

ঢাকাগামী মতলব পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম বলেন, 'ভবেরচর এলাকায় পৌঁছতেই যানজটে আটকা পড়ি। আধা ঘণ্টা ধরে একই জায়গায় আছি। গাড়ি একটুও সামনে এগোচ্ছে না। সারা দিনে এ নিয়ে দুই ট্রিপ। কখন ঢাকা যাবো, আবার কখন যাত্রী নিয়ে ফিরবো বুঝতে পারছি না।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কুমিল্লামুখী প্রাইভেটকার চালক হাসান মিয়া বলেন, 'ঈদকে সামনে রেখে এমনিতেই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এর মধ্যে সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিবার নিয়ে অনেক ভোগান্তিতে পড়েছি।'

হাইওয়ে পুলিশের প্রতিক্রিয়া

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আখন্দ বলেন, 'সোনারগাঁওয়ের টিপুরদী এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ