ভুয়া পরিচয়ে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, র‍্যাবের জালে ২ প্রতারক
ভুয়া পরিচয়ে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘ ছয় বছর ধরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনা সদস্য রয়েছেন।

সংবাদ সম্মেলনে তথ্য

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর কেরানীগঞ্জের র‍্যাব-১০ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, প্রতারক চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

প্রতারকের কৌশল

র‍্যাব জানায়, চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপে উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলত। এরপর টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেয় তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেপ্তারকৃতরা

গ্রেফতারকৃতরা হলেন—মো. তারেক সরকার ও তার সহযোগী মো. পলাশ কবির। এদের মধ্যে মো. তারেক সরকারকে নরসিংদী সদর থেকে এবং মো. পলাশ কবিরকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আইনানুগ ব্যবস্থা

র‍্যাব-১০ অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে যেকোনো ধরনের লোভনীয় প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ