বগুড়া নগরে ৩০০ পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিবি।
আটক ব্যক্তিরা
আটকরা হলেন- জয়পুরহাটে এসএএফে কর্মরত সাইদুর রহমান (৩২)। আটক অপর ব্যক্তি হলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব (৪০)।
অভিযানের বিবরণ
ডিবির ওসি ইকবাল বাহার বলেন, ডিবির একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়। আটক দুজনের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আইনি ব্যবস্থা
এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।



