মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরকে দলীয় পদ থেকে অব্যাহতি
মাগুরা জেলা জামায়াতের আমিরকে পদ থেকে অব্যাহতি

মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তিন মাসের জন্য তার দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছে। মাগুরা জেলা জামায়াত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে আমিরের পদ থেকে সরিয়ে মাগুরা জেলা জামায়াতের সেক্রেটারি আবু সাইদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত আমির করা হয়েছে। অন্যদিকে সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগের কারণ

মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাগুরার শ্রীপুর উপজেলার একটি কলেজে শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকার পরও সংগঠন সমর্থন করে না এমন কিছু খাত থেকে আর্থিক উপার্জন করে থাকেন। যে ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে দলের আমিরের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।

ভারপ্রাপ্ত আমিরের বক্তব্য

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতের দায়িত্বপ্রাপ্ত আমির সাইদ আহমেদ বাচ্চু বলেন, জামায়াতে ইসলাম একটি সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়ে থাকে। সংগঠনের ভেতরের খবর জনসম্মুখে পেশ করা হয় না। কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শুক্রবার শুরা বৈঠকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটি সম্পর্কে স্পষ্ট কিছু বলা সম্ভব নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ