আওয়ামী লীগের মিছিল নয়, দৌড় প্র্যাকটিস: চসিক মেয়র
মিছিল নয় দৌড় প্র্যাকটিস: চসিক মেয়র

আওয়ামী লীগ মিছিল নয়, ‘দৌড় প্র্যাকটিস’ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (চসিক) ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্তমানে যারা মিছিল করার চেষ্টা করছে, তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং নগরীতে কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েতের চিত্র দেখা যায়নি।

মেয়রের পর্যবেক্ষণ

মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মেয়র শাহাদাত বলেন, ‘যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত ভয়ের মধ্যেই রয়েছে। আমি এটিকে মিছিল না বলে বরং দৌড় প্র্যাকটিস বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।’

শান্তিপূর্ণ পরিবেশের আহ্বান

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করা কারও উচিত নয়। আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশেও অবস্থান করছেন না। এমন অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা সমীচীন নয়। মেয়র জানান, তিনি সকালে পুরো নগরী ঘুরে কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত দেখতে পাননি। প্রতিদিনের মতো এদিনও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করতে বের হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে দেখতে পান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউকে গ্রেপ্তারের আগে অবশ্যই পরিচয় নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া গ্রেপ্তার বা হয়রানির শিকার না হোন। আমি চাই চট্টগ্রামের প্রতিটি মানুষ নিরাপদ, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে বসবাস করুক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ