পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীকে থামাতে মোদী সরকারের প্রতি বিএনপি সাংসদের আহ্বান
পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীকে থামাতে মোদী সরকারের প্রতি আহ্বান

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামাতে ভারতের নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বগুড়া-৫ আসনের বিএনপি-দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। বেলা ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এই পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ভারত-বাংলাদেশ বন্ধুত্বের ওপর জোর

বাজেট আলোচনায় অংশ নিয়ে গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ বলেন, “আমরা সবাই চাই, ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি। কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশী— আমরা দুই বন্ধু। স্বামী স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী-স্ত্রী ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত-বাংলাদেশের মধ্যে প্রতিবেশীর সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনও অস্বীকার করতে পারি না— না ভারত পারবে, না বাংলাদেশ পারবে।”

ভারতের হাইকমিশনারের বক্তব্য প্রসঙ্গে

এক্সিলেন্সি মিস্টার দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে তিনি বলেন, “তিনি এসে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব নিয়ে কাব্যিক ভাষায় বললেন— ‘আমরা একই আকাশ, একই বাতাসের নিচে, আমরা এসেছি আমাদের বন্ধুত্ব প্রয়োজনে।’ আমরা কী দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় এবং ভারতবিরোধী (বক্তব্য) বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখলাম। কেন? এই কেন প্রশ্নটা যেতে হবে মাননীয় স্পিকার?”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুশইন বন্ধের আহ্বান

জিএম সিরাজ বলেন, “আমরা বলতে চাই— আসুন মানুষের হৃদয় জয় করুন। ভারত, ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সঙ্গে, হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারতবিরোধিতা অথবা বাংলাদেশবিরোধিতা এগুলো যেন না হয়, আমরা কী চাই? আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চাই— সেক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে, আপনারা দয়া করে পুশইন বন্ধ করুন।”

শুভেন্দু অধিকারীকে থামানোর আহ্বান

তিনি বলেন, “মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে— পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশবিরোধী যেসব বক্তব্য আসছে, মাঝেমধ্যে যেসব বক্তব্য তিনি দিচ্ছেন— এসব বক্তব্য ভারত-বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে।”