বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী
বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির সরকার কখনো হারিয়ে যায় না। শনিবার (১১ জুলাই) বরিশালের গৌরনদীর নল চিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিন সরকারের বৈশিষ্ট্য প্রমাণের আহ্বান

জহির উদ্দিন স্বপন বলেন, 'তারেক রহমানের সরকার, খালেদা জিয়ার সরকার ও শহীদ জিয়ার সরকার—এই তিন সরকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য, আমাদের এই ক্ষমতার আমলে তা প্রমাণ করতে হবে।' তিনি আরও বলেন, 'এজন্য বাকি সব সরকার পালিয়ে যায় এবং হারিয়ে যায়। কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়ার সরকার, জাতীয়তাবাদের সরকার কোনো সময় হারিয়ে যায় না।'

শিক্ষার উন্নয়নে গুরুত্ব

মন্ত্রী বলেন, সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার উন্নয়নে শিক্ষা ব্যবস্থার আরও আধুনিকিকরণ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্ষমতা চর্চায় সতর্কতা

জহির উদ্দিন স্বপন বলেন, 'ক্ষমতা এমনভাবে চর্চা করবেন যাতে জনগণ আমাদের প্রতি, আপনাদের প্রতি, আমার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি অসন্তোষ না হন।' পরে তিনি স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ