কুমিল্লা মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নিষিদ্ধ আওয়ামী লীগকে হুঁশিয়ারি
কুমিল্লা মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার দুপুরে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা। ‘ফ্যাসিবাদের অপতৎপরতা প্রতিরোধে’ এই শোডাউনের আয়োজন করা হয়।

মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত এই শোডাউন চলাকালে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এতে দেশের লাইফ লাইন খ্যাত এই মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ তৎপরতা দেখাতে সাহস পায়নি বলে দাবি করেন আয়োজকরা।

সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি আসিফ কবির এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাহিদুজ্জামান রানা উপস্থিত ছিলেন। মহাসড়ক সংলগ্ন বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেতাদের হুঁশিয়ারি

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি আসিফ কবির বলেন, ‘মহাসড়কে নাশকতার চেষ্টা করলে নিষিদ্ধ আওয়ামী লীগকে উপযুক্ত জবাব দেওয়া হবে। কোথাও তাদের খুঁজে পেলেই পুলিশে সোপর্দ করা হবে।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জোবায়ের আলম জিলানী বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। তারা মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করতে পারে। সেজন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এখন থেকে ফ্যাসিবাদকে আর ছাড় দেওয়া হবে না।’

পটভূমি ও তাৎপর্য

সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে প্রতিরোধমূলক কর্মসূচি নিচ্ছে ছাত্রদল। কুমিল্লার এই মোটরসাইকেল শোডাউন তারই অংশ। নেতারা জানান, তারা যেকোনো নাশকতা মোকাবিলায় প্রস্তুত এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ