জামায়াত আমিরের ৭৪ লাখ টাকা জব্দ, হৃদরোগে ঢাকায় রেফার্ড
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। অসুস্থতার কারণে তাকে ঢাকা হৃদরোগ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জামায়াত নেতা ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।


