মোহাম্মদপুরে ছিনতাই: আরও এক গ্রেফতার, উদ্ধার মালামাল
মোহাম্মদপুরে ছিনতাই: আরও এক গ্রেফতার, উদ্ধার মালামাল

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার ফটকের সামনে দুই নারীর কাছ থেকে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ নিয়ে এ ঘটনায় মোট দুইজনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতার ও জব্দ

মঙ্গলবার (২ জুন) নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-২ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি এবং একটি পিকআপ জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামালসহ তিনটি ব্যাগও উদ্ধার করা হয়।

পূর্বের গ্রেফতার

এর আগে একই দিন নারায়ণগঞ্জ থেকেই জুয়েল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

গত শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে মোহাম্মদপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, দুই নারী রিকশা থেকে নেমে বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় চাপাতি হাতে দুইজন দুর্বৃত্ত সেখানে আসে এবং রিকশাচালককে ধাক্কা দিয়ে দুই নারীর ব্যাগ, লাগেজসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। এ সময় তাদের মোবাইল ফোন ও অলংকারও লুট করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ