বন্যায় উদ্ধার ও ত্রাণে এনসিপির ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন
বন্যায় উদ্ধারে এনসিপির জরুরি প্রতিক্রিয়া দল গঠন

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও দুর্গত মানুষের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১০ জুলাই) দলটি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

টিমের উদ্দেশ্য ও কার্যক্রম

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরো সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

টিমের সদস্য ও যোগাযোগের নম্বর

টিমের সদস্য ও তাদের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে। সদস্যরা হলেন: জাওয়াদুল করিম (০১৮৩২০৬০০৩১), জোবাইরুল হাসান আরিফ (০১৫৭৫৬৮১৭৩৪), এ.এস.এম. সুজা উদ্দিন (০১৬৪৮৩৪৭৯১৬), জোবায়ের মানিক (০১৬৪৭৪৫১২১৮), সাগুফতা বুশরা মিশমা (০১৬৭২৮৮৭০৮০), মীর শোয়াইব (০১৮১৩৪০৪১৭৫), আরিফ মঈনুদ্দিন (০১৬০৮৯৭১৯১৮), মোহাম্মদ সিফাত হোসাইন (০১৮৬৩৯৮৩৮১৩), সাজ্জাদ উদ্দীন (০১৮২২১১৭৭১০), মিশকাত হোসেন (০১৮৮১৩১৬৪৩০), আকাশ নূর (০১৭০৬৬৬২৭১২), আকরামুল হক (০১৮৩৭০৩১২৩১), আবদুল করিম টিপু (০১৬১২০৬৫৫২৩), আলী নেওয়াজ ইমন (০১৮১৫৩৫৭১৩২), রকিবুল হাসান (০১৫৩৩০২৯৫২৮), মোহাম্মদ আজাদ (০১৬৪৭৪১৫৫২৪) ও আব্দুর রহমান (০১৮৪৩০৭৫৯২৯)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ