আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতার আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) তাদের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে। সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সতর্কতা

নাশকতার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়।’ তিনি উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলায় তারা মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রম হাতে নিয়েছে। এতে তাদের মনে হয়েছে, তারা হয়তো অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে। এ বিবেচনায় সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছয় জেলায় সেনা মোতায়েন

সালাহউদ্দিন আহমদ জানান, আজ থেকে ৩০ জুন পর্যন্ত সেনা সদস্যদের ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আইন মোতাবেক ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং আরও দুটি জেলায় মোতায়েন করা হয়েছে, যাতে যেকোনো অপতৎপরতা মোকাবিলা করা যায়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ