ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বলে অভিযোগ উঠেছে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ঘটনার বিবরণ

জানা গেছে, সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে এ কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডি থেকে প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

ভিডিওতে যা দেখা গেছে

ভিডিওতে দেখা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের ব্যানারে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের সবার মুখে কালো মাস্ক ছিল। ভিডিওতে তাদের 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু'সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটতেও দেখা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ