শিক্ষামন্ত্রীর দাবি, কল্যাণ ট্রাস্ট ও ভাতা তহবিল থেকে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ
শিক্ষামন্ত্রী: কল্যাণ ট্রাস্ট ও ভাতা তহবিল থেকে ৭ হাজার কোটি আত্মসাৎ

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বঞ্চনা

শিক্ষামন্ত্রী বলেন, এই আত্মসাতের কারণে ২০২২ সালের পর অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক তাদের প্রাপ্য সুবিধা পাননি। বর্তমানে বঞ্চিত প্রায় ৬৫ হাজার শিক্ষককে চলতি বছরের জুলাই মাসের শেষ থেকে ন্যূনতম ১ লাখ টাকা করে প্রদান শুরু হবে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।

শিক্ষাখাতে বাজেট বরাদ্দ

তিনি জানান, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ

শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমানে ৫০ শতাংশ হারে দেওয়া উৎসব ভাতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি অমল পোদ্দার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ