বরিশালে গ্রেফতার এড়াতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
বরিশালে গ্রেফতার এড়াতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশাল নগরীতে গ্রেফতার এড়াতে গিয়ে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ জুন) দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত নেতার পরিচয়

নিহত রাশেদ নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী তিনি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশ গ্রেফতার করতে আসছে এমন খবরে রাশেদ তার ভবনের ছাদ থেকে প্রতিবেশীর ছাদে লাফ দিয়ে চলে যান। সেখান থেকে লাফিয়ে নিচে নামেন তিনি। তারপর বাড়ির দেয়াল টপকে বেরিয়ে একটি কাঁচা সড়ক দিয়ে দৌঁড়ে পালাচ্ছিলেন। এক পর্যায়ে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের বক্তব্য

রাশেদের বড় ছেলে সাহেল জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। তার বাবা পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন এমন খবর জানার পর এসে দেখেন তাকে সিএনজিতে তোলা হচ্ছে। তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও তার বাবা আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেও জানান সোহেল।

পুলিশের অবস্থান

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা রাশেদ খান মেনন একাধিক রাজনৈতিক মামলার আসামি। এছাড়াও তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিলেন। রবিবার দুপুরে গ্রেফতার করতে তার বাসায় পুলিশের একটি দল অভিযান চালায়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই রাশেদ খান আত্মগোপনে চলে যাওয়ায় তাকে গ্রেফতার না করেই ফিরে আসে পুলিশ। পরে জানতে পারেন রাশেদ মারা গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ