গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ৭
গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ৭

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় জেলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

কর্মসূচি ও ভিডিও প্রকাশ

মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দীঘারকুল গ্রামের একটি গ্রামীণ সড়কে এই কর্মসূচি পালন করা হয়। গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের ব্যানারে সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক রিপনের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী মিছিল করেন। আওয়ামী লীগের জন্মদিন উপলক্ষে তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরে একটি কেক কাটেন।

এ কর্মসূচির ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদসহ কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, এটি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দীঘারকুল গ্রামের একটি ছোট গ্রামীণ সড়কে ধারণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক রিপনের নেতৃত্বে অল্পসংখ্যক লোক নিয়ে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছিল, তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।”

পুলিশ সুপার আরও জানান, গোপালগঞ্জ জেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা ব্যবস্থা

উল্লেখ্য, ২২ জুন সন্ধ্যা থেকে গোপালগঞ্জ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলায় ১টি ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। জেলায় পুলিশ, আনসার, এপিবিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে।