বিএনপি নেতা ড. খন্দকার মারুফ: সুশিক্ষিত মানবসম্পদ গড়তে বিএনপি সরকারের বিকল্প নেই
সুশিক্ষিত মানবসম্পদ গড়তে বিএনপি সরকারের বিকল্প নেই: ড. মারুফ

বিএনপি নেতা ড. খন্দকার মারুফ: সুশিক্ষিত মানবসম্পদ গড়তে বিএনপি সরকারের বিকল্প নেই

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশে সুশিক্ষিত ও মেধাবী মানবসম্পদ গড়ে তুলতে বিএনপি সরকারের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি চলতি এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন।

শিক্ষাক্ষেত্রে বিএনপির অঙ্গীকার

সোমবার কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ এসব কথা বলেন। তিনি বলেন, ২০০১-০৬ মেয়াদে বিএনপি সরকার সব পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে ইতিহাস গড়েছে। বর্তমান সরকারও অতীতের ন্যায় নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানে বদ্ধপরিকর।

তিনি বলেন, শতভাগ নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিটি হলে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বর্তমান সরকার মেধাবী মানবসম্পদ, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে অঙ্গীকারবদ্ধ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষা সংস্কারের উদ্যোগ

ড. মারুফ বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিগত ফ্যাসিবাদের বিরাজমান দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করে শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকারের শিক্ষাবাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।

তিনি আরও বলেন:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করা হচ্ছে।
  • ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচির আওতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের আধুনিক শিক্ষায় প্রশিক্ষিত করা হবে।
  • ‘আইটেম ব্যাংক’ ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালু করা হবে।
  • দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
  • দেশের প্রতিটি বিভাগে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষায় গবেষণার জন্য বিশেষ অনুদান দেওয়া হবে।
  • কোচিং সেন্টার শতভাগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ এবং উচ্চশিক্ষার জন্য বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বিগত সরকারের সমালোচনা

ড. মারুফ বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় থাকে, লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, শিক্ষার গুণগত মানোন্নয়ন হয়। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং ঢালাওভাবে পাশের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করেছে। শিক্ষার মানোন্নয়নে তারা কোনো কাজই করেনি।

স্থানীয় উন্নয়নের কথা

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি মন্ত্রী থাকাকালীন নবগঠিত মেঘনা উপজেলার বাস্তবায়ন, উপজেলা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা ভবন নির্মাণ, বিশাল নদী অতিক্রম করে মেঘনায় বিদ্যুতায়ন, ভাটেরচর-মেঘনা সড়ক এবং প্রয়োজনীয় সেতু নির্মাণ করে রাজধানীর সঙ্গে মেঘনার সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। একইভাবে তিনি দাউদকান্দিতেও শিক্ষাসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছে।

ড. মারুফ বলেন, মেঘনা ও দাউদকান্দিবাসি ড. খন্দকার মোশাররফকে বিপুলভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ, তিনি নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। মানুষের উন্নয়ন প্রত্যাশা পূরণ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

মানিকার চর এল.এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, উপজেলা যুব দলের আহবায়ক মো. আতাউর রহমান ভুইয়া, অ্যাডভোকেট হাবিবুর রহমান মিয়াজী ও আবু ইউসুফ নয়ন প্রমুখ।