বাংলা ট্রিবিউনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৩ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় যা বললেন বিএনপি মহাসচিব
শুভেচ্ছা বার্তায় মির্জা ফখরুল বলেন, ‘বাংলা ট্রিবিউনের নিউজ সবসময় তথ্য সমৃদ্ধ। আমি এই প্রতিষ্ঠান ও সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী সবার সাফল্য কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন একযুগ-পূর্তির পর আজ নতুন বর্ষে পদার্পণে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে দীর্ঘ প্রায় ১৭ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মাঝে আপনাদের সাংবাদিকতার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি একযুগ পার করছে জেনে আমি আনন্দিত।’
বাংলা ট্রিবিউনের অবস্থান প্রসঙ্গে
তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশে প্রিন্ট পত্রিকার পাশাপাশি আলাদা করে অনলাইন পত্রিকার মাঝে বাংলা ট্রিবিউন একটি বিশেষ জায়গায় অবস্থান করছে বলে আমি মনে করি।’
প্রতিষ্ঠার ইতিহাস
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।



