ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচটি থেকে মেক্সিকোর বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ইংল্যান্ড মূল একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ থমাস টুখেল। অন্যদিকে, ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের মতোই রাউন্ড অব সিক্সটিনেও একই একাদশ দিয়ে শুরু করছে স্বাগতিক মেক্সিকো।
স্পেন্সের পরিবর্তে কোয়ানসাহ
রবিবার সকালে পেশিতে সামান্য টান লাগার অভিযোগ করায় ইংলিশ রাইট ব্যাক জেড স্পেন্সকে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে। তার জায়গায় রাইট-ব্যাক হিসেবে খেলছেন জ্যারেল কোয়ানসাহ।
সাকা ও গর্ডনের অন্তর্ভুক্তি
এ ছাড়া বুকায়ো সাকা এবং অ্যান্থনি গর্ডন যথাক্রমে ননি মাদুয়েকে এবং মার্কাস রাশফোর্ডের জায়গায় মূল একাদশে সুযোগ পেয়েছেন।
ইংল্যান্ড একাদশ
পিকফোর্ড, কোয়ানসাহ, গুয়েহি, কোনসা, ও'রাইলি, রাইস, অ্যান্ডারসন, সাকা, বেলিংহাম, গর্ডন ও কেইন।
মেক্সিকো একাদশ
র্যাংগেল, সানচেজ, মন্তেস, ভাসকুয়েজ, গ্যালার্ডো, মোরা, রোমো, লিরা, আলভারাদো, হিমেনেজ ও কুইনোনেস।



