সবাইকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
সবাইকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান তারেক রহমানের

নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য

আজকের কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

দেশবাসীর প্রতি আহ্বান

দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে সহযোগিতা করব। তাদের সাহায্য করবো একজন নাগরিক হিসেবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনসাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে দেওয়া তার এই বক্তব্য বেশি দীর্ঘ না করে বলেন, আজকে আর কথা বলাবো না। কারণ আমরা আজকের এই অনুষ্ঠানটির কারণে মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে আরেকদিন সভা সমাবেশ করব। সেদিন আমরা বসে ভালো করে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আহ্বান রাষ্ট্র গঠনে সকলের অংশগ্রহণ ও সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে। তিনি নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ