মোহাম্মদপুরে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক
মোহাম্মদপুরে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে তাদেরকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মিছিলের ঘটনা

পুলিশ জানায়, আজ সকালে কলেজগেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা মিছিল বের করলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ