চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে ও শক দিয়ে হত্যা, আটক ২
চট্টগ্রামে চোর সন্দেহে যুবক হত্যা, আটক ২

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক হাইস্কুল প্রাঙ্গণ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। চোর সন্দেহে তাকে পিটিয়ে ও বিদ্যুতের শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্কুলের দুই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। রোববার সকালে লাশ উদ্ধারের পর ওই দুই নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই যুবক জয়নাল স্কুলে প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটকে রাখা হয়। এরপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে কিল-ঘুসি ও বিদ্যুতের শক দিয়ে নির্যাতন করেন। রাতভর চলা নির্যাতনের একপর্যায়ে তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রোববার সকালে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানা পুলিশ। পরে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্কুল কর্তৃপক্ষের বক্তব্য

তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। তারা দাবি করে, নিরাপত্তাকর্মীরা কেবল চোর সন্দেহে তাকে আটক করেছিল, কিন্তু হত্যা করেনি।

মামলা ও গ্রেপ্তার

কোতোয়ালি থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর যুগান্তরকে বলেন, 'এ ঘটনায় জয়নালের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে স্কুলের দুই নিরাপত্তাকর্মীকে আদালতে প্রেরণ করা হয়েছে।'

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ