গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, ফেসবুকে শেষ পোস্টে কী লিখলেন?
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, ফেসবুকে শেষ পোস্ট

রাজধানীর চকবাজার এলাকায় আরাফাত হোসেন (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২০ জুন) দিবাগত রাত ২টার দিকে চকবাজারের হাজী বাবুল রোড এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রবিবার (২১ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনসুর হেলাল এ তথ্য জানান।

ফেসবুকে শেষ পোস্ট

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আরাফাত। সেখানে তিনি লেখেন, ‘সম্মান বাঁচাতে গিয়ে জীবন হারিয়ে ফেললাম।’ এই পোস্টের মাধ্যমেই আত্মহত্যার কারণ সম্পর্কে ইঙ্গিত দেন তিনি।

পারিবারিক কলহ ও পরকিয়া

নিহতের ভাই পাপ্পু জানান, আরাফাত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার স্ত্রী খালাতো ভাইয়ের সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবারে জানাজানি হলে এক পর্যায়ে আরাফাতকে ডেকে নিয়ে তার শ্বশুর সবকিছু মেনে নিতে চাপ দেন। আরাফাত যেন কোনোভাবেই স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেন এ জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়। এরপর থেকে স্ত্রীর সঙ্গে আরাফাতের সম্পর্ক ভালো ছিল না। এ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। শনিবার রাতে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনসুর হেলাল জানান, খবর পেয়ে শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চকবাজারের হাজী বাবুল রোডের একটি ভবনের চারতলার বাসা থেকে আরাফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে এসআই মো. মনসুর আরও জানান, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেন আরাফাত। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ