উচ্চশিক্ষায় এআই নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব
উচ্চশিক্ষায় এআই নিয়ে শিক্ষক প্রশিক্ষণ শুরু ইউল্যাবের

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) এবং অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ (ওএফআর) যৌথভাবে উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা পিএইচডি।

উদ্বোধনী বক্তব্যে যা বললেন উপাচার্য

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩০ জনেরও বেশি শিক্ষক অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সামসাদ মর্তূজা এআই যুগে মানবিক যোগ্যতা ও স্বাধীন চিন্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের মানবিক সক্ষমতাকে জীবিত রাখতে হবে। আমরা এআই-এর দাস হতে পারি না; বরং আমাদেরই এর নিয়ন্ত্রক হতে হবে।” পাশাপাশি তিনি শিক্ষকদের পরিবর্তিত শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান।

প্রথম সেশনে যা শেখানো হলো

প্রশিক্ষণ সিরিজের উদ্বোধনী সেশন পরিচালনা করেন সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের সিনিয়র লেকচারার ইরাম মেহরিন। তিনি উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, শ্রেণিকক্ষে এর ব্যবহার, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং নৈতিক দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে কাহুট গেমের একটি ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের এআই-সংক্রান্ত বিভিন্ন ভুল ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়া ক্লড ও নোটবুকএলএমের তুলনামূলক ব্যবহার, এবং কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষাক্ষেত্রে এআই-এর ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী সেশনসমূহ

আগামী তিন সপ্তাহে এই প্রশিক্ষণ সিরিজের আরও তিনটি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত শিক্ষা উপকরণ, শিক্ষা ও মিডিয়া উপকরণ তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ, গবেষণা, গবেষণামূলক লেখা ও প্রকাশনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হবে।