নাসিরনগরে শিশু ছাত্রী অপহরণ চেষ্টায় তরুণী আটক
নাসিরনগরে শিশু ছাত্রী অপহরণ চেষ্টায় তরুণী আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশু শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামের এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী জান্নাত (৫) ক্লাস করছিল। এ সময় বিদ্যালয়ে প্রবেশ করে সুমাইয়া আক্তার নিজেকে ‘খালা’ পরিচয় দিয়ে জান্নাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষকদের সন্দেহ হওয়ায় তারা জান্নাতের মাকে খবর দেন।

পরিবারের প্রতিক্রিয়া

জান্নাতের মা জানান, ওই তরুণী তাদের পরিচিত নন। পরে স্থানীয়দের সহযোগিতায় ‘খালা’ পরিচয় দেওয়া তরুণীকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। তিনি বর্তমানে নাসিরনগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

নাসিরনগর থানার ওসি শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশু অপহরণ চেষ্টার ঘটনায় এক তরুণীকে আটক করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ