পাবনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা, ছিনতাইয়ের শিকার
পাবনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা, ছিনতাই সন্দেহ

পাবনার চাটমোহর উপজেলায় নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাছের আলীর বাড়ি উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামে।

ঘটনার বিবরণ

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে নাছের আলী ভ্যান নিয়ে উপজেলার ছাকোলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বোয়াইলমারী কবরস্থানের পাশে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে এবং গলা কেটে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাছের আলী দৌড়ে পাশের একটি বাড়িতে গিয়ে ঘরের দরজায় আছড়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশের তদন্ত

পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) নাসের মুন্সী বলেন, 'স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে স্বজনেরা এসে তাঁর পরিচয় শনাক্ত করেন। লাশের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই নাছের আলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ