টঙ্গীতে সংঘর্ষে গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত, প্রধান অভিযুক্ত গ্রেফতার
টঙ্গীতে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসাধীন গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা গেছেন।

মৃত্যুর বিবরণ

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে হাসিবের মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রীন ইউনিভার্সিটির ছাত্র।

আহত ও গ্রেফতার

আহতরা হলেন—স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫) ও মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। এ ঘটনায় প্রধান অভিযুক্ত পাগার এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর গ্রীন লাইফ হাসপাতালে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে। একজন গ্রেফতার আছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ