রাজধানীর শাহবাগে ফুটপাত থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
শাহবাগে ফুটপাত থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানা এলাকার দুটি ফুটপাত থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শাহবাগ থানা এলাকার আনন্দবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সড়কের ফুটপাত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন বলেন, দুই ব্যক্তিকে নিথর অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। তাঁদের উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয় পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃতদের পরিচয় ও বয়স

শাহবাগ থানা-পুলিশ বলছে, মৃত দুই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের একজনের বয়স আনুমানিক ৫৫ বছর। অপরজনের বয়স ৬০ বছরের মতো হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত ও পরবর্তী পদক্ষেপ

শাহবাগ থানার এসআই আল মামুন বলেন, মৃত ব্যক্তিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ