বাক্প্রতিবন্ধী ববি বেগমকে পিটিয়ে হত্যা, ৪০ হাজার টাকা লুট
বাক্প্রতিবন্ধী ববি বেগমকে পিটিয়ে হত্যা, ৪০ হাজার টাকা লুট

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা স্টেশনে ২৫ বছর ধরে ভিক্ষাবৃত্তি ও প্ল্যাটফর্ম পরিষ্কার করে ৪০ হাজার টাকা জমিয়েছিলেন বাক্প্রতিবন্ধী সত্তরোর্ধ্ব ববি বেগম। সেই টাকার লোভে দুর্বৃত্তরা তাঁকে ঘুম থেকে তুলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে টাকা নিয়ে যায়।

নীরব মৃত্যু ও সামাজিক উদাসীনতা

জীবদ্দশায় কোনো কথা বলতে পারেননি ববি বেগম, তাই তাঁর অতীত, স্বপ্ন, অপেক্ষা কিংবা শেষ মুহূর্তের আর্তনাদও অজানাই থেকে গেল। তাঁর মৃত্যুতে নেই শোকসভা, নেই মিছিল, হয়তো নামফলকও থাকবে না কবরে। ববির মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, সমাজের সবচেয়ে প্রান্তিক, আশ্রয়হীন মানুষের জীবন কত সহজেই অবহেলিত পড়ে রয়, আর তাদের নীরব মৃত্যুর দায় এড়িয়ে যেতে আমরা কতটা অভ্যস্ত হয়ে উঠছি।

কোনো কথা না বলেও অনেক কথা বলে গেলেন ববি বেগম। কিন্তু সেসব কথা বুঝার আশা জলাঞ্জলি দিয়ে বসে আছে আমাদের এই রাষ্ট্র।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অত্যাচারের প্রতিক্রিয়া ও পুরাণের প্রাসঙ্গিকতা

আমরা যত অত্যাচারী হব, ততোধিক উদ্যমে গোকুল তার ত্রাতাকে বড় করতে থাকবে। হয়তো একদিন ওই ত্রাতাই ববি হন্তারকের টুটি চেপে ধরবে। অন্য কোনো আশা–ভরসা আমাদের নেই।

প্রাচ্য পুরাণে আছে অত্যাচারী রাজা কংস তার বোন দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণকে বধ করতে চেয়েছিলেন। কারণ, দৈববাণী হয়েছিল যে সেই শিশুই কংসের মৃত্যুর কারণ হবে। এই পটভূমি থেকেই ‘তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে’ প্রবাদটির জন্ম। যার দ্বারা আপনার পতন বা ধ্বংস হবে, সে অলক্ষ্যে বা অগোচরেই বেড়ে উঠছে।

অপেক্ষার ট্র্যাজেডি

আমরা সবাই এখন আইরিশ নাট্যকার স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’ ট্র্যাজিকমেডির ভ্লাদিমির ও এস্ট্রাগন। অবিরত ও নিস্ফলভাবে গডোর জন্য অপেক্ষা করে আছি। তিনি কবে এসে আমাদের এই ভাঙাচোরা মেথিকান্দাকে নিমজ্জিত অতল গহ্বর থেকে উদ্ধার করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লজ্জা ও প্রায়শ্চিত্ত

ববি বেগম, মর্ম যাতনায় ভোগা মানুষ হিসেবে আমরা আপনার কাছে চরম ও পরমভাবে লজ্জিত। আমাদের সামষ্টিক অপরাধের কোনো ক্ষমা নেই, নিদানও নেই। প্রায়শ্চিত্ত আমাদের করুণ নিয়তি। অপমান আমাদের ললাটের লিখন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বয়ানে আমাদের সমস্বর কণ্ঠ হয়ে উঠেছেন—হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান! মানুষের অধিকারেবঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান।

লেখক: সাংবাদিক