ওয়াসিম হত্যা মামলায় সাইফুল ইসলামের তদন্ত প্রতিবেদন ১৬ আগস্ট
ওয়াসিম হত্যা মামলায় সাইফুল ইসলামের তদন্ত প্রতিবেদন ১৬ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের সময় ওয়াসিমসহ ছয় জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদেশের বিবরণ

প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মামুনুর রশিদ। শুনানিকালে ট্রাইব্যুনালকে তিনি জানান, চট্টগ্রামে ওয়াসিমসহ ছয় জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে একটি ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। তবে সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। প্রতিবেদন জমা দিতে আরও দুই মাস সময় চেয়েছে তদন্ত সংস্থা। এ জন্য আমরা সময় চাই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুনানি শেষে সিদ্ধান্ত

শুনানি শেষে মামলার নতুন তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দিন সকালে কারাগার থেকে সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ২০২৫ সালের ৩০ অক্টোবর এ মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল-১।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ