কুমিল্লায় ওসিকে লালকার্ড দেখালেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
ওসিকে লালকার্ড দেখালেন এমপি মোবাশ্বের

কুমিল্লা-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, লালমাই থানার ওসি নুরুজ্জামানকে ‘লাল কার্ড’ দেখানো হয়েছে। এ থানায় যোগদানের পর ওসি নুরুজ্জামান আইনশৃঙ্খলার উন্নয়নে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ওসি আমাকে আইন শেখানোর চেষ্টা করে; কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এলাকার মানুষের সমস্যা ও বাস্তবতা সম্পর্কে অবগত। আমি মনে করি, তার কর্মকাণ্ড নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

মতবিনিময় সভায় এমপির বক্তব্য

রোববার বিকালে এমপি মোবাশ্বেরের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার রাতে লালমাই উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময়কালে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, লালমাইয়ের ওসিকে আমি লাল কার্ড দেখিয়েছি। এই ওসি আমার এলাকায় থাকার প্রয়োজন নেই। তার কর্মকাণ্ড নিয়ে আমি সন্তুষ্ট নই।

ওসি নুরুজ্জামান লালমাই থানায় যোগদানের পর থেকে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। এতে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমপি বলেন, আমি এলাকায় গেলে অনেক সময় তাকে পাওয়া যায় না। বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতে গেলেও কাঙ্ক্ষিত সহযোগিতা মেলে না। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কাম্য নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

এমপি মোবাশ্বের জানান, তিনি ইতিমধ্যে ডিআইজি এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। এরপরও তাকে সরানোর কোনো উদ্যোগ চোখে পড়েনি। প্রয়োজন হলে তিনি বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করবেন। মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি প্রশাসনের ছত্রছায়ায় থেকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ পাচ্ছেন, যা স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ