বিশ্ব রাজনীতির নতুন মেঘ: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ও গাজা সংকট
বিশ্ব রাজনীতির নতুন মেঘ: ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ও গাজা সংকট

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৪ জুন (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিরাপত্তার জন্য হুমকি, দাবি ইসরায়েলের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। দেশটির চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে তারা দাবি করেছেন, উদীয়মান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি থেকে বোঝা যাচ্ছে ওয়াশিংটন তেহরানের মূল শর্তগুলো মেনে নিয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইরানে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে মন্তব্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তার মন্তব্যের বিরোধিতা করেছেন প্রতিবাদকারীরা। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতের আপত্তিতে নেপালের অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সঞ্চালন লাইনের সক্ষমতার অজুহাত দেখিয়ে ভারতের আপত্তিতে আটকে গেছে বাংলাদেশে নেপালের অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির পরিকল্পনা। ফলে আগামীকাল ১৫ জুন থেকে বাংলাদেশে কেবল পূর্বনির্ধারিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে নেপাল। সংশ্লিষ্ট জ্বালানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোষ্ট এ খবর জানিয়েছে।

গাজায় ধ্বংসস্তূপের নিচে চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কায় হাজারো ফিলিস্তিনি

গাজার বিশাল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে। উদ্ধারকাজের ধীরগতি এবং দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার কারণে এই মরদেহগুলো হয়তো আর কখনোই শনাক্ত করা সম্ভব হবে না। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

ভারতে সন্তান জন্মদানের হার কমছে কেন

ভারতের অফিস অব দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার কর্তৃক প্রকাশিত সর্বশেষ এসআরএস রিপোর্ট বলছে, ভারতের মোট প্রজনন হার (টিএফআর) বর্তমানে কমে ১ দশমিক ৯-এ নেমে এসেছে। বর্তমান জনসংখ্যা টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রজনন হারের মানদণ্ড হলো ২ দশমিক ১। অর্থাৎ, ভারতে এখন প্রজনন হার জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনের চেয়েও নিচে নেমে গেছে। উল্লেখ্য, ২০০০-এর দশকেও ভারতে এই টিএফআর বা নারীপ্রতি গড় সন্তান জন্মদানের হার ছিল প্রায় ৩ দশমিক ৩।

বৈরুতে ইসরায়েলি হামলায় ‘ক্ষুব্ধ’ ট্রাম্প, দিলেন হুঁশিয়ারি

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় সব পক্ষকে সংযত হওয়ার এবং হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাটি ‘হওয়া উচিত হয়নি’ উল্লেখ করে ট্রাম্প সতর্ক করেছেন যে, এটি যেন ইরানের সঙ্গে চলমান গুরুত্বপূর্ণ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে।