ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বর পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পুলিশের প্রস্তুতি ও মোতায়েন
তিনি জানান, রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে।
এখনো কোনো অপ্রীতিকর ঘটনা নেই
এস এন নজরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করি, বাকি সময়েও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’



