শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মাহদী আমিন
শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করাই লক্ষ্য: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। রোববার (১৪ জুন) বিকালে তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজের শাহীন হল মিলনায়তনে ‘স্টার্ট-আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহধর্মিণীর উপস্থিতি

অনুষ্ঠানে প্রধান ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। মাহদী আমিন বলেন, আগামী বাংলাদেশে প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেখানে রাষ্ট্রের দিক থেকে শিক্ষা ব্যবস্থাকে আমরা আরও বেশি সৃজনশীল করে তুলব। এমনভাবে গড়ে তুলব যেখানে ছাত্র-ছাত্রীরা দক্ষ ও যোগ্য হয় এবং তাদের মাঝে সুনাগরিকের মূল্যবোধ গড়ে উঠবে।

শিক্ষার্থীদের জন্য সুযোগ

তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন তার পছন্দের কার্যক্রম করতে পারে। কেউ স্কাউটিং, গার্লস গাইড, ড্রয়িং, ডিবেট, আবৃত্তি, কোরআন তেলাওয়াত বা স্পোর্টস করতে চাইলে আমরা সে সুযোগ দিতে চাই। শিক্ষার্থীদের পছন্দের পেশায় তাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৬৪ জেলায় আয়োজন

মাহদী আমিন জানান, এই আয়োজন শুধু ঢাকায় নয়, একসঙ্গে ৬৪ জেলায় অনুষ্ঠিত হচ্ছে। এর মূল লক্ষ্য মেধা, বিজ্ঞান, উদ্যোগ এবং উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের মননশীলতাকে রাষ্ট্র বিনির্মাণের কাজে এগিয়ে নিয়ে যাওয়া।

জিয়াউর রহমান ফাউন্ডেশন ও সুরভীর ভূমিকা

তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সুরভী নামে দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সরকারি সহযোগিতা ছাড়াই শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের এক্সট্রা কারিকুলার কার্যক্রম প্রসারিত করেছে। এই মডেলটি আজ ৬৪ জেলা থেকে প্রায় ১২ হাজার টিম, ৩৬ হাজার ছাত্রছাত্রী এবং ২৪ হাজার শিক্ষকের অংশগ্রহণে রূপ পেয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক

মাহদী আমিন বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ভয়ের নয়, ভালোবাসার হতে হবে। শিক্ষার্থী ও শিক্ষক এক হয়ে টিমওয়ার্ক তৈরি করবে। আগামী বাংলাদেশ গড়ার কারিগর শিক্ষার্থীরা, আর কাণ্ডারি হবেন শিক্ষকরা।

পাঠ্যক্রম আধুনিকীকরণ

তিনি আরও বলেন, বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে এগিয়ে নিতে পাঠ্যক্রমকে আরও আধুনিক করতে হবে। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করেই রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। সবাই মিলে মেধা, যোগ্যতা, স্বকীয়তা এবং সৃজনশীলতার মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।