কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
কড়াইল বস্তিতে অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যান নিহত

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হায়দার হোসেন (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে সহকর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচয় ও পরিবার

নিহত হায়দার হোসেনের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি উত্তর বাড্ডায় থাকতেন।

দুর্ঘটনার বিবরণ

নিহতের ভগ্নীপতি শুক্কুর গাজী বলেন, তারা ডেসকো কোম্পানিতে একইসঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান ছিলেন। তারা চার থেকে পাঁচ জন মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় হঠাৎ তারে জড়িয়ে হায়দার বিদ্যুতায়িত হন। পরে সহকর্মীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মরদেহ মর্গে

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ