ত্রিশালে তিন দিনে দ্বিতীয় শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক
ত্রিশালে তিন দিনে দ্বিতীয় শিশু ধর্ষণ মামলায় ইমাম আটক

ময়মনসিংহের ত্রিশালে তিনদিনের ব্যবধানে আবারও এক দশ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে ইমামকে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ইমামের পরিচয়

আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মো. ইব্রাহিম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্বীকারোক্তি ও সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল

স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি মূলক বক্তব্য দেন। যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ইমাম ঐ শিশুকে একদিন ধর্ষণের কথা স্বীকার করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে ত্রিশাল থানার এসআই নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে আমাদের থানা পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে এসেছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

তিন দিনের ব্যবধানে দ্বিতীয় ঘটনা

এর আগে গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দুই ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ