খুলনায় কারাগারের দেয়াল টপকে পালাল হাজতি ইমন মাঝি
খুলনায় কারাগারের দেয়াল টপকে পালাল হাজতি

খুলনার পুরাতন জেলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন মো. ইমন মাঝি (৩০) নামে এক হাজতি। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পলায়নের পুরো ঘটনাই কারাগারের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।

ঘটনার বিবরণ

কারা সূত্র জানায়, পালিয়ে যাওয়া হাজতি মো. ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা মোড় এলাকার জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে। তিনি সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরির মামলার আসামি। গ্রেফতারের পর গত ১৩ জুন ২০২৬ থেকে তিনি খুলনা জেলা কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে সুযোগ বুঝে ইমন কারাগারের মহিলা ওয়ার্ডসংলগ্ন বাথরুমের ছাদে উঠে পূর্ব পাশের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পরে তিনি আইনজীবী সমিতির দিক দিয়ে কারাগার এলাকা ত্যাগ করেন। বিষয়টি কারাগারের সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পলাতক হাজতিকে গ্রেফতারে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে। খুলনা জেলা কারাগারের সুপার মো. আবু ছায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কোনো ধরনের বাহ্যিক সহযোগিতা ছাড়াই ইমন লাফিয়ে লাফিয়ে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পলাতক হাজতিকে গ্রেফতারের জন্য পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে কীভাবে একজন হাজতি কারাগারের নিরাপত্তা বলয় ভেঙে পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা, সেটিও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ