আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি থেকে বাংলাদেশ সরকার ‘শূন্য হাতে’ ফেরেনি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পূর্ববর্তী সরকারের কর্মসূচি থেকে সরে আসা
পূর্ববর্তী সরকারের সময় নেওয়া আইএমএফ কর্মসূচির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে নেওয়া কর্মসূচির কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় আমরা উক্ত প্রোগ্রাম থেকে নিজেরাই বেরিয়ে এসেছি।
ভবিষ্যৎ পরিকল্পনা
তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে আইএমএফের সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে নতুন প্রোগ্রাম গ্রহণ করা হবে।



