তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বদলি, দিরাই সার্কেলে সংযুক্ত
তাহিরপুর থানার ওসি বদলি, দিরাই সার্কেলে সংযুক্ত

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

বদলির আদেশ ও কারণ

রাকিবুল হাসান জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে রোববার (২৮ জুন) তাকে বদলিপূর্বক জেলার দিরাই সার্কেল অফিসে সংযুক্ত করা হয়। পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন যুগান্তরকে বলেন, ‘জনস্বার্থে তাহিরপুর থানার ওসিকে বদলি ও দিরাই সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে।’

নির্দেশনা ও পটভূমি

দ্রুত পুলিশ সুপার কার্যালয় থেকে ছাড়পত্র নিয়ে পদায়নকৃত সার্কেল অফিসে যোগদানের জন্য পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ ডিসেম্বর আমিনুল ইসলাম তাহিরপুর থানার ওসি হিসেবে যোগদান করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ