কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব
সেলিমা আহমাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন।
শোক প্রকাশ
কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু তার ফেসবুক পোস্টে লেখেন, 'কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা আজ রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।' তিনি সেলিমা আহমাদ মেরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



