সাবেক এমপি সাবিনা তুহিন ও রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ
সাবেক এমপি সাবিনা তুহিন ও রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবং রাজধানীর কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি রোকেয়া জামালকে জুলাই গণ–অভ্যুত্থানকালে হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

মামলার বিবরণ

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে নিশ্চিত করেন, মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় সাবিনা আক্তার তুহিনকে আজ আদালতে হাজির করা হয়। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সৌরভ। অন্যদিকে কাফরুল থানার হত্যা মামলায় রোকেয়া জামালকে আজ আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন কাফরুল থানার এসআই মো. কবির হোসেন।

আইনজীবীদের বক্তব্য

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এ আবেদনের বিরোধিতা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার ঘটনা

মামলা ও আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১৪ নম্বরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মিলন পান্না নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। এ মামলায় সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হলো।

অন্যদিকে জুলাই গণ–অভ্যুত্থানকালে মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন মো. শাকিল। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানো হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ