ডিআরইউর মতবিনিময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির আহ্বান
ডিআরইউর মতবিনিময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির আহ্বান

দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনে কর্মরত সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১১ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব করতে দেশের বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা

সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সভায় উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্বরা ডিআরইউর কার্যক্রম নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।

সদস্যপদে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর

বক্তারা সদস্যপদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিতর্কিত ব্যক্তিদের সদস্যপদ না দেওয়া এবং প্রকৃত পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য

আবু সালেহ আকন বলেন, ‘আপনাদের প্রত্যেকের পরামর্শ অত্যন্ত মূল্যবান। ডিআরইউকে আরও শক্তিশালী, আধুনিক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’ মাইনুল হাসান সোহেল বলেন, ‘পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে বর্তমান কার্যনির্বাহী কমিটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আজকের মতবিনিময় সভায় প্রাপ্ত পরামর্শ আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য বক্তারা

সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম ও সাংগঠনিক সম্পাদক এম এম জসিম। এছাড়াও বক্তব্য রাখেন এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ও ডিআরইউ’র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, চ্যানেল আই’র হেড অব নিউজ জাহিদ নেওয়াজ জুয়েল, মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, এটিএন নিউজের হেড অব নিউজ শহিদুল আজম, একুশে টিভির হেড অব নিউজ হারুন-উর রশীদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মোস্তফা আকমল, বৈশাখী টিভির হেড অব নিউজ এবিএম জিয়াউল কবির সুমন, সময় টিভির হেড অব নিউজ মুজতবা খন্দকার, দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ, মাছরাঙা টিভির হেড অব নিউজ হামিদুল হক, বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশাহ, এসএ টিভির হেড অব নিউজ জাহিদুর রহমান খান, মোহনা টিভির সিএনই সুমন মুস্তাফিজ, ডিবিসি নিউজের সিএনই শাহাবুদ্দীন চৌধুরী, বাংলভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল ও নাগরিক টিভির সিএনই নবিন হোসাইন আর মালেক।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সদস্যরা

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. আব্দুল আলীম।