ঢাবিতে বিশ্বকাপ ঘিরে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল সীমিত
ঢাবিতে বিশ্বকাপ ঘিরে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ

ফুটবল বিশ্বকাপ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এ ছাড়া খেলা চলার সময়ে প্রবেশমুখগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।

নিরাপত্তার স্বার্থে কঠোর নিয়ন্ত্রণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ২৪ জুন (বুধবার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলও নিয়ন্ত্রিত থাকবে। খেলা চলার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবার বাহন ছাড়া অন্য যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। গণপরিবহন ও ভারী যানবাহন প্রবেশ সব সময়ই নিয়ন্ত্রিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট (জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট), শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথগুলোতে যানবাহন নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে জরুরি সেবার মধ্যে অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন ও অন্যান্য সরকারি গাড়ি নিয়ন্ত্রণের বাইরে থাকবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষার্থীদের নিরাপত্তায় সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও নারী শিক্ষার্থীদের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যেন হতে না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রক্টর আরও বলেন, ‘খেলা দেখার জন্য ক্যাম্পাসে বহিরাগতদের আগমন বেড়ে যাওয়ায় যানবাহন নিয়ন্ত্রণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিশেষ করে বড় ম্যাচগুলোর সময় যখন ক্রাউড (দর্শক) বেশি হওয়া শুরু করবে, তখন আমরা মূল নিয়ন্ত্রণে যাব।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের খেলা দেখানোর ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ফলে সমর্থকদের উপচে পড়া ভিড় প্রত্যাশিত, যা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণ হয়ে দাঁড়িয়েছে।