রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭১, উদ্ধার ২ ভিকটিম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭১, উদ্ধার ২ ভিকটিম

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

অভিযান এলাকাভিত্তিক গ্রেফতারের সংখ্যা

গ্রেফতাকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫৩ জন, লালবাগে ২৯ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৬৯ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ৭৮ জন, গুলশানে ৪৩ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৯ জন রয়েছে।

জব্দ করা মাদক ও অস্ত্র

অভিযানে গ্রেফতাকৃতদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা, ছয় ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুটি চাপাতি, একটি হাসুয়া, একটি কাটার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল ফোন, দুটি টেলিভিশন, একটি মাইক্রোওয়েভ ও এক হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিকটিম উদ্ধার

এ ছাড়া অভিযানের সময় দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ