বাংলামোটরে পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাংলামোটরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধারের ঘটনা

রাজধানীর বাংলামোটর এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির নাম–পরিচয় এখনো জানা যায়নি। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ।

পুলিশের বক্তব্য

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বাংলামোটর এলাকার পরিত্যক্ত বাড়িটি থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাছের সঙ্গে ইন্টারনেটের তার দিয়ে ওই ব্যক্তির গলায় ফাঁস লাগানো ছিল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন।

ময়নাতদন্ত ও তদন্ত

শহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ